শিরোনাম:
ছাগলনাইয়া প্রতিনিধিঃ ৪২ তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের সহকারী সার্জন হিসেবে সুপারিশ প্রাপ্ত হলেন ফেনীর ছেলে এ কে এম ফাহাদ। ৯ সেপ্টম্বর বৃহস্পতিবার সরকারি কর্ম-কমিশন (পিএসসি)’র বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় ৪২তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২০ এর ফলাফল অনুমোদন ও প্রকাশ করা হয়েছে।
এ কে এম ফাহাদ ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার পূর্ব দেবপুর পাটোয়ারী বাড়ীর এ কে এম ফোরকান ও শামছুন নাহারের বড় ছেলে। ফাহাদের বাবা অবসর প্রাপ্ত ব্যাংক কর্মকর্তা। ফাহাদ ছাগলনাইয়া একাডেমী থেকে ২০০৬ সালে এ প্লাস নিয়ে এসএসসি, ২০০৮ সালে ঢাকা সিটি কলেজ থেকে এ প্লাস নিয়ে এইচএসসি পাশ করেন। এর পর নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ থেকে ২০১৫ সালে এমবিবিএস পাশ করেছেন। নোয়াখালী জননেতা নুরুল হক আধুনিক সদর হাসপাতাল থেকে ইন্টার্নি শেষে বর্তমানে ঢাকা শিকদার উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন।