শিরোনাম:

হাসিনাকে ফাঁসির আসামি করার জন্য লগি-বৈঠা হামলার নির্দেশদাতা হিসেবেই যথেষ্ট: নাগরিক আকাঙ্ক্ষা

অক্টোবর ২৬, ২০২৪


এমএম রহমাতুল্লাহ: নাগরিক আকাঙ্ক্ষা আয়োজিত 'রাষ্ট্র সংস্কার ও নাগরিক ভাবনা' শীর্ষক আলোচনা ২০২৪ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
নাগরিক আকাঙ্ক্ষা'র আহ্বায়ক জনাব নিজামুদ্দিনের সভাপতিত্বে  ইভেন্টে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাজলুম সাংবাদিক দৈনিক আমার দেশ'র সম্পাদক ড. মাহমুদুর রহমান। 
নাগরিক আকাঙ্ক্ষা'র সদস্য সচিব  বিশিষ্ট সংগঠক আহমাদ ইসমাইল বন্ধনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মুস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, সাবেক সচিব শিক্ষাবিদ ড. মাহফুজুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও পল্টন থানা আমীর জনাব শাহীন আহমেদ খান, ড. আহমেদ মুজাহিদ, সাংবাদিক জয়নাল আবেদীন শিশির, জনাব আবদুল্লাহ মোহাম্মদ ফয়সাল, শেখ খাইরুল কবির  ডা: এনামুল হক, রাসেল খন্দকারসহ আরো অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে ড. মাহমুদুর রহমান বলেন, বর্তমান সরকার গনঅভ্যুত্থান পরবর্তী সরকার। আমাদের দরকার আরো একটি  বিপ্লব। এ বিপ্লবের নায়ক ড ইউনুস নয়, এ বিপ্লবের নায়ক আবু সাঈদ, যিনি পুলিশের বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন।
জামায়াত নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর বাংলাদেশ পথ হারিয়েছিল, যেদিন শেখ হাসিনার নির্দেশে লগি-বৈঠা র হামলা করে সাপের মতো পিটিয়ে মানুষ হত্যা করা হয়। লাশের উপরে নৃত্য মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়।
হাজারো ছাত্রকে হত্যা করেও শেখ হাসিনা তার ভিডিও বার্তায়  জানতে চান, কী অপরাধ করেছেন? অথচ হাসিনাকে ফাঁসির আসামি করার জন্য লগি-বৈঠা  হামলার নির্দেশদাতা হিসেবেই যথেষ্ট, শফিকুল ইসলাম মাসুদ যোগ করেন। 
ড মাহফুজুল হল বলেন, বাংলাদেশ সিভিল সার্ভিসে বিগত বছরগুলোতে ন্যাক্কারজনকভাবে নিয়োগ দেয়া হয়েছে। বিগত ১৫ বছরে বিশেষ দলের প্রার্থীদের জন্য বিসিএসসহ বিভিন্ন চাকুরির পরীক্ষা নেয়া হয়েছে আলাদা কক্ষে নিয়ে, মার্ক দেয়া হয়েছে ঘষে ঘষে। একটি প্রজন্মকে ধ্বংস করা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য ও বঞ্চিতের মাধমে। 
নাগরিক কমিটির নেতা সংগঠক মশিউর রহমান বলেন, স্বাধীন বাংলাদেশে শেখ মুজিব যেভাবে ভোট ডাকাতি করে ১৯৭৩ সালে নির্বাচনে জয়ী হয়েছিলেন, একইভাবে ফ্যাসিস্ট হাসিনা বিগত ৩টি নির্বাচনে ভোট ডাকাতি করেছে।
সভাপতির বক্তব্যে নাগরিক আকাঙ্ক্ষা'র আহ্বায়ক জনাব নিজামুদ্দিন বলেন, রক্তঝরা এ বিপ্লবের পরে আমরা যদি আগামীতে কাঙ্ক্ষিত সরকার গঠন করতে না পারি তাহলে আমাদের উপর আবার ফ্যাসিবাদ চেপে বসতে পারে। সবাইকে এ ব্যাপারে সতর্ক থাকার জন্য তিনি আহবান জানান।