শিরোনাম:
সাহেদ হোসেন চৌধুরীঃ আজ ২০ সেপ্টেম্বর সকাল থেকে ফেনীর সোনাগাজী পৌরসভার নির্বাচন চলছে। সোনাগাজী পৌরসভা নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। নিরাপত্তার জোরদার করতে মাঠে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী ও ১০ জন ম্যাজিস্ট্রেট। এদের মধ্যে ১জন স্ট্রাইকিং ফোর্সের দায়িত্বে এবং প্রতি কেন্দ্রে ১জন করে ৯টি ভোটকেন্দ্রে থাকবেন ৯জন ম্যাজিস্ট্রেট। প্রশাসন সূত্র জানিয়েছে, সোনাগাজী পৌরসভার ভোট কেন্দ্রে ৪’শ ৬৬ জন পুলিশ থাকবে। এর মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার ৩ জন, সহকারী পুলিশ সুপার ২ জন, ইন্সপেক্টর ২৩ জন, এসআই ৫৯ জন, এ এসআই ৬৫ জন, নায়েক ১৮ ও কনস্টেবল ২’শ ৮৫ জন।
এছাড়াও, প্রতি কেন্দ্রে এসআই নেতৃত্বে ১০ জন করে পুলিশ থাকবে। ইন্সপেক্টরের নেতৃত্বে ৯ টি মোবাইল টিম থাকবে ও ৫ টি স্ট্রাইকিং ফোর্স মাঠে থাকবে। এছাড়াও ৪ প্লাটুন বিজিবি থাকবে বলে নিশ্চিত করেছে প্রশাসন। বিভিন্ন স্থানে নির্বাচন শেষ হওয়া পর্যন্ত চেকপোষ্ট থাকবে। কেন্দ্রের নিরাপত্তায় প্রতি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যসহ ২০ জন থাকবে। শান্তি ও সুষ্ঠ নির্বাচনের লক্ষ্যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সকল ব্যবস্থা গ্রহন করা হয়েছে। কেন্দ্রের ভিতরে একটা টিম ও বাহিরে একটা টিম ও ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
উল্লেখ্য, ষষ্ঠ দফায় আজ ২০ সেপ্টেম্বর সোনাগাজী পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হচেছ। নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রথমবারের মতো সোনাগাজী পৌরসভায় ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হচেছ। পৌরসভায় মেয়র পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর কাউন্সিলর পদে ৯টি ওয়ার্ডে ২৩ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব কেন্দ্রে মোট ৪৯টি বুথে ১৫ হাজার ৯৮৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মাঝে ৮ হাজার ১২৭ জন পুরুষ ও ৭ হাজার ৮৫৮ জন মহিলা ভোটার রয়েছে।