শিরোনাম:
বিশেষ প্রতিবেদক: ফেনী-৩ আসনের সাবেক সাংসদ ও জেলার জননন্দিত ব্যক্তিত্ব মরহুম মোশাররফ হোসেনের সুযোগ্য উত্তরসূরী হিসেবে তাঁরই ভ্রাতুষ্পুত্র মাবরুর হোসেনের অভিষেক ঘটলো। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক সোনাগাজীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বক্তারমুন্সি শেখ শহিদুল ইসলাম ডিগ্রী কলেজের এডহক কমিটির সভাপতি হিসেবে মাবরুর হোসেনকে মনোনয়নের মধ্য দিয়ে তার এ অভিষেক হলো। ৮ ডিসেম্বর ২০২৪ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্মারক নং- ৪৮০৮ মূলে ইস্যুকৃত পত্রের মাধ্যমে বক্তারমুন্সি শেখ শহিদুল ইসলাম ডিগ্রী কলেজের এডহক কমিটির সভাপতি হিসেবে জনাব মাবরুর হোসেনকে মনোনয়ন প্রদান করে।
মাবরুর হোসেন উদিয়মান শিল্পপতি ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব। তিনি দেশের প্রতিষ্ঠিত শিল্পপরিবার হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের পুত্র। জনাব মাবরুর একই সাথে হোসাফ গ্রুপের অন্যতম পরিচালক। তিনি যুক্তরাজ্য থেকে ব্যবসায় উচ্চতর ডিগ্রী অর্জন করেন।