শিরোনাম:

সোনাগাজীতে জননী ফুড এন্ড বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা

সেপ্টেম্বর ০৭, ২০২১


ফেনীর সোনাগাজীতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী তৈরী, পচা-বাসি, মেয়াদোত্তীর্ণ খাদ্য দ্রব্য বিক্রি এবং খাদ্যে ভেজাল রং মেশানোসহ বিভিন্ন অভিযোগে জননী ফুড এন্ড বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

৬ সেপ্টেম্বর দুপুরে সোনাগাজী হাসপাতাল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) লিখন বণিক।