শিরোনাম:
বিশেষ প্রতিবেদক: সুনামগঞ্জে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বীমা দাবী পরিশোধ, প্রশিক্ষণ, পুরস্কার বিতরণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ জুলাই নগরীর একটি আভিজাত হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন।
সুনামগঞ্জ জোনের মনিটরিং কর্মকর্তা সহকারী ভাইস প্রেসিডেন্ট এ.এস. এম সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট অঞ্চলের কো-অর্ডিনেটর এসভিপি মোঃ মফিজুল ইসলাম ও এরিয়া প্রধান মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে জোনের প্রায় ৫শতাধিক উন্নয়ন কর্মকর্তা অংশনেন।
প্রধান অতিথির বক্তব্যে মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন বলেন বীমা মানুষকে সঞ্চয়মুখি করে এবং বীমার মাধ্যমে মানুষ অর্থনৈতিকভাবে স্বাভলম্বী হয়। তিনি আরো বলেন, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী বিগত ৪১ বছরে ৭২ লক্ষাধিক গ্রাহককে বীমার আওতায় আনতে সক্ষম হয়েছে এবং তারা আর্থিকভাবে স্বাভলম্বী হয়েছে। পরে তিনি গ্রাহকদের মাঝে ১ কোটি ২০ লক্ষ টাকার বীমা দাবীর চেক বিতরণ করেন।