শিরোনাম:

সচিব হলেন শেখ মোহাম্মদ সলীম উল্লাহ

সেপ্টেম্বর ১২, ২০২১


নিজস্ব রিপোর্ট ॥ বাংলাদেশ সরকারের সচিব হলেন শেখ মোহাম্মদ সলীম উল্লাহ। গত ১৯ আগস্ট তিনি সচিব পদে পদোন্নতি লাভ করেন। ফেনীর কৃতি সন্তান সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের অধিবাসী শেখ সলীম উল্লাহ এর পূর্বে অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে কর্মরত ছিলেন। সচিব হিসেবে শেখ মোহাম্মদ সলীম উল্লাহ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে নিযুক্ত হলেন।  

শেখ মোহাম্মদ সলীম উল্লাহ বিসিএস ১০ম ব্যাচের প্রশাসন ক্যাডারে কর্মজীবন শুরু করেন এবং ২০০৬ সালে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে সিনিয়র সহকারী সচিব হিসেবে যোগ দেন এবং অতিরিক্ত সচিবসহ বিভিন্ন পদে তিনি উক্ত মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন। উল্লেখ্য সোনাগাজীবাসীর মধ্যে এ প্রথম তিনি সরকারের পূর্ণ সচিব হওয়ার গৌরব অর্জন  করেন। সচিব পদে পদোন্নতি লাভ করায় জনাব সলীম উল্লাহকে ফেনী সমিতি ও সোনাগাজী সমিতি ঢাকার পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে।