শিরোনাম:

সংযোগ নোফেল ও শমরিতা হাসপাতালের মধ্যে স্বাস্থ্যসেবা চুক্তি 

আগস্ট ২৪, ২০২৫


বৃহত্তর নোয়াখালী ভিত্তিক অনলাইন ডিজিটাল প্লাটফর্ম সংযোগ-নোফেল ও ঢাকার প্রখ্যাত বেসরকারী চিকিৎসা কেন্দ্র শমরিতা হাসপাতালের মধ্যে স্বাস্থ্যসেবা চুক্তি সম্পাদিত হয়েছে। গত ২৩ আগস্ট ৭৯ মতিঝিলে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন সংযোগ-নোফেল এর উদ্যোক্তা, প্রধান এডমিন ও সমন্বয়কারী নাছির উদ্দিন মাশুক  এবং ও শমরিতা হাসপাতাল জেনারেল ম্যানেজার মোঃ নুরুল ইসলাম তুহিন।

এ চুক্তির আলোকে সংযোগ-নোফেল পরিবারের সদস্যবৃন্দ ও তাদের পরিবার শমরিতা হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহণে অগ্রাধিকার ও আর্থিক সুবিধা প্রাপ্ত হবেন।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এপ্লায়েড কেমিস্ট্রি এন্ড কেমিকেল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. সৈয়দ মোঃ শামছুদ্দিন, অতিরিক্ত সচিব ও বাংলদেশ ইকনমিক জোনস্ অথরিটির সদস্য সালেহ্ আহম্মদ, ধর্ম  মোঃ সাজজাদুল হাসান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শামছুল হক দুলাল ও এনএলআই সিকিউরিটিজের চেয়ারম্যান ব্যারিস্টার রেদওয়ান হোসেনসহ নোয়াখালী, ফেনী এবং লক্ষীপুর জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ   উপস্থিত ছিলেন।