শিরোনাম:
নিজস্ব প্রতিবেদক: বৃহত্তর নোয়াখালী ভিত্তিক ডিজিটাল প্লার্টফর্ম সংযোগ নোফেলের উদ্যোগে রাজধানীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৭ মার্চ ২০২৬ মতিঝিলের ৭৯ নম্বরে আয়োজিত এ দোয়া ও ইফতার মাহফিল আহ্বায়ক মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব ফজলে এলাহী চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। শুরুতে আলেম-ওলামারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংযোগ নোফেলের উদ্যোক্তা নাসির উদ্দিন মাশুক। পরে আলোচনায় অংশ নেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ সাজ্জাদুল হাসান, ঢাকা ডেন্টাল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. হুমায়ুন কবির বুলবুল, মার্কেন্টাইল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জাকির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও আরএফএস-এর স্বত্বাধিকারী রেজা শাহ ফারুক, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, অ্যাডভোকেট আবুল কালাম মজুমদার এবং ব্যবসায়ী শওকত হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফ পিএলসি সিকিউরিটিজের চেয়ারম্যান ব্যারিস্টার রেদওয়ান হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ মোঃ শামসুদ্দিন, ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আই.কে. সেলিম উল্লাহ খন্দকার, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার নূর মোহাম্মদ আজমী, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক, ব্রিগেডিয়ার জেনারেল জাবেদ, বিআইডব্লিউটিএ'র পরিচালক (অডিট) গোলাম ফারুক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের পরিচালক মিজানুর রহমান, আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি'র উপ-ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম ভূঁইয়া, বিআরটিএর সাবেক পরিচালক আবুল বাশার, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি'র সিএফও আব্দুর রহিম, হামিম গ্রুপের জিএম মোঃ শাহ আলম এফসিএ, এস.আর. ইসলাম অ্যান্ড কোম্পানির পার্টনার মোঃ ওয়াহিদুর রহমান এফসিএ, সিরাজ অ্যান্ড ওয়াদুদ কোম্পানির ম্যানেজিং পার্টনার মোহাম্মদ আবদুল ওয়াদুদ এফসিএ, সিরাজুল ইসলাম এফসিএ, একরামুল হক (নির্বাহী সম্পাদক, দৈনিক শীর্ষ অপরাধ), রোম কর্পোরেশনের চেয়ারম্যান দিদার মজুমদার, আকিজ তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চিফ কনসালটেন্ট অ্যাডভোকেট বেলাল হোসেন, ন্যাশনাল লাইফ তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি'র এসভিপি জিএম হেলাল এবং দাগনভূঞা সোসাইটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রবসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে তোফাজ্জল হোসেন বলেন, রমজান মাস তাকওয়া অর্জনের মাস এবং দোয়া কবুলের মাস। এ মাসে ইফতারের আয়োজন করা অত্যন্ত সওয়াবের কাজ। তিনি বলেন, গত ৩০ বছরে বাংলাদেশে উন্নয়ন হলেও মানুষের নৈতিক ও চারিত্রিক উন্নয়ন সেইভাবে ঘটেনি। এ সময় তিনি সংযোগ নোফেলের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
স্বাগত বক্তব্যে সংযোগ নোফেলের উদ্যোক্তা নাসির উদ্দিন মাশুক বলেন, বিশ্বের প্রায় ২৯টি দেশে নোফেলের কার্যক্রম রয়েছে এবং ইতিমধ্যেই অনেকেই এ কার্যক্রম থেকে উপকৃত হয়েছেন। তিনি জানান, নোফেলের মাধ্যমে মৃতদেহ সৎকার, অ্যাম্বুলেন্স সেবা, দুস্থ ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ, যাকাত ফান্ডের মাধ্যমে দারিদ্র্য বিমোচন এবং ম্যারেজ মিডিয়া কার্যক্রম পরিচালিত হচ্ছে।
তিনি আরও বলেন, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর—এই তিন জেলার আলাদা কমিটির সমন্বয়ে একটি সেন্ট্রাল ম্যানেজমেন্ট কমিটির মাধ্যমে সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মোনাজাত করা হয়। বৃহত্তর নোয়াখালী অঞ্চলের নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার বাসিন্দাদের অংশ গ্রহনে ইফতার মাহফিল মিলনমেলায় পরিণত হয়।