শিরোনাম:
বিশেষ প্রতিবেদক: দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে। ৯ জানুয়ারী শ্রীমঙ্গল শহরের মহসিন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন দরিদ্র মানুষের মাঝে উক্ত কম্বল বিতরণ করেন। প্রায় দুই শতাধিক হত দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় তিনি বলেন, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী বীমার মাধ্যমে মানুষের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সামাজিক সহযোগিতার অংশ হিসেবে মানব কল্যাণে ও মানব সেবায় নানা কার্যক্রম পরিচালনা করে। ন্যাশনাল লাইফের উদ্যোগে সারা দেশে বৃক্ষ রোপণ, দরিদ্র মানুষকে চিকিৎসা সহায়তা, বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তাসহ প্রদান করা হয়।
এ সময় এরিয়া প্রধান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ মফিজুল ইসলাম ও মৌলভীবাজার এরিয়ার মনিটরিং অফিসার ডিভিপি মোঃ আন্নাস মিয়া উপস্থিত ছিলেন।