শিরোনাম:

রোহিঙ্গা জনগোষ্ঠীর SRH পরিষেবার উপর গবেষণার ফলাফল প্রচার

ডিসেম্বর ১১, ২০২৪


সংবাদ বিজ্ঞপ্তি: পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার (PSTC) ১১ ডিসেম্বর ২০২৪, ঢাকার গুলশান ২-এর ক্রাউন প্লাজা হোটেলে "বাংলাদেশের উপকূলীয় ক্যাম্পে বসবাসকারী রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে SRH পরিষেবায় অ্ভিগম্যতা,  প্রয়োজনীয়তা এবং বাধা" শীর্ষক একটি অনুসন্ধানমূলক গবেষণার ফলাফল জানাতে একটি প্রচার অধিবেশনের আয়োজন করে। এই আয়োজনের উদ্দেশ্য ছিল যৌন ও প্রজনন স্বাস্থ্য (SRH) পরিষেবাগুলি গ্রহণের করার ক্ষেত্রে রোহিঙ্গা জনগোষ্ঠীর যে সকল চ্যালেঞ্জ এর মুখোমুখি হতে হয় তার উপর আলোকপাত করা এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য পরিষেবা পাওয়ার হার উন্নত করার বিষয়ে নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা করা। 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোঃ সাইফুল্লাহিল আজম, গ্রেড I),  যিনি তাँর বক্তৃতায় প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অন্তর্ভুক্তিমূলক এবং প্রবেশাধিকারযোগ্য SRH পরিষেবার গুরুত্বের উপর জোর দিয়েছিলেন। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারস্থ আরআরআরসি(অতিরিক্ত সচিব)জনাব মোহাম্মদ মিজানুর রহমান; বাংলাদেশে অস্ট্রেলিয়ান হাইকমিশনের ফার্ষ্ট সেক্রেটারী (মানবিক) জনাব নিক ম্যাকলিন; এবং গণপ্রজাতন্তী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক জনাব মো: ইসমাইল হোসেন  । প্রত্যেকে SRH পরিষেবাগুলি প্রদানে কীভাবে পদ্ধতিগত চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে হয় এবং এই অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ন্যায়সঙ্গত SRH পরিষেবাগুলি নিশ্চিত করতে হয় সে সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি, মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন।
অধিবেশন শুরু হয় গবেষণা দলের প্রাপ্ত ফলাফলের উপর প্রফেসর ড. বেল্লাল হোসেন একটি উপস্থাপনা দিয়ে, তারপরে সম্মানিত বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট কাজের সাথে সম্পৃক্ত কয়েকজনের সমন্বয়ে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। প্যানেল আলোচনায় অংশ নেন IPPF (SARO) এর সিনিয়র টেকনিক্যাল এ্যাডভাইজার ড. অর্পতিা দাস, ফেন্ডশিপ ইন্টারন্যাশনাল এর স্ট্রাটেজিক, লার্নং এন্ড হেড অব ক্লাইমেট একশন জনাব কাজী এমদাদুল হক, বিবিসি মিডিয়া একশনের কান্ট্রি ডিরেক্টর জনাব আল মামুন এবং IPPF (SARO) এর AOC জনাব ফয়সাল সাব্বির। 
প্যানেল আলোচনায় বক্তাগণ চিহ্নিত বাধাগুলি মোকাবেলা করতে এবং রোহিঙ্গা সম্প্রদায়ের জন্য SRH পরিষেবায় অভিগম্যতা বাড়াতে কার্যকরী সুপারিশ প্রদান করেন। PSTC-এর নির্বাহী পরিচালক ড. নূর মোহাম্মদ তার স্বাগত বক্তব্যে, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে সহায়তা করার জন্য এবং স্বাস্থ্যসেবা অবস্থার উন্নত করতে অংশীদারিত্ব বৃদ্ধির জন্য সংস্থার চলমান প্রতিশ্রুতি তুলে ধরেন। তিনি প্যানেল আলোচনায় সহায়কের ভূমিকা পালন করেন ও অংশগ্রহণকারীদের অভিজ্ঞতার ভিত্তিতে সুক্ষদৃষ্টিতে আলোচনায় অবদান রাখতে উৎসাহিত করেন।
পিএসটিসি, একটি অলাভজনক সংস্থা, যার ৪৬ বছরের অভিজ্ঞতা রয়েছে সারা বাংলাদেশে, স্বাস্থ্য সমতা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য ধারাবাহিকভাবে সুনামের সাথে কাজ করে চলেছে।