শিরোনাম:
ফেনী সদর উপজেলা পরিষদের উপ নির্বাচনে আওয়ামীলীগের নেতাদের ভোটে জয়ী ফেনী সদর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু শুসেন চন্দ্র শীল। ৮ সেপ্টেম্বর ফেনী সদর উপজেলা আওয়ামীলীগের ১২ ইউনিয়নের সভাপতি- সম্পাদক ও পৌর আওয়ামীলীগের ১৮ ওয়ার্ডের সভাপতি- সম্পাদকদের ভোটে জয়ী হন তিনি। জয়ী হওয়ায় ফেনীতে বাবু শুসেন চন্দ্র শীলের পক্ষে ছাত্রলীগ,যুবলীগ, ওয়ামীলীগের বিশাল শোডাউন ছিল লক্ষ্য করার মত।
ফেনী জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বিকম এর মৃত্যুতে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলে আওয়ামীলীগের মধ্যে কে প্রার্থী হবেন সেটা নিয়ে গুন্জন চলছিলো। অবশেষে ৫ জনের মধ্যে ভোটাভুটিতে বাবু শুসেন শীল জয়ী হন। আগামী ৭ অক্টোবর ফেনী সদর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে গত ২ সেপ্টেম্বর ফেনী সদর উপজেলা পরিষদের উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
তফসিল অনুযায়ী আগামী ৭ অক্টোবর (বৃহস্পতিবার) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বিকমের মৃত্যুর পর চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়। উল্লেখ্য, গত ১৩ আগস্ট ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বিকম মৃত্যুবরণ করেন। গত ২৬ আগস্ট স্থানীয় সরকার বিভাগের এক আদেশে ভাইস চেয়ারম্যান একে শহীদ খন্দকার অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।