শিরোনাম:
নিজস্ব রিপোর্টঃ বিশিষ্ট জনশক্তি ব্যবসায়ী, ফেনী সমিতি ঢাকার সহ-সভাপতি মেজবাহ উদ্দিন সাঈদকে সমিতির আজীবন সদস্যের ক্রেস্ট প্রদান করা হয়েছে। ১৪ অক্টোবর সমিতির কার্যালয়ে সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সেলিম তাকে এ ক্রেস্ট প্রদান করেন। পবিত্র ওমরাহ পালনের কারনে সৌদি আরবে অবস্থান করায় গত ৯ অক্টোবর ২০২১ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত ফেনী সমিতি ঢাকার কৃতি ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান, আজীবন সদস্য ও গুণীজন সংবর্ধনায় তিনি উপস্থিত থাকতে পারেননি। পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরে এলে তাকে ক্রেস্ট প্রদান করা হয়। এসময় সমিতির অর্থ সম্পাদক আনোয়ার উল্লাহ ভূইঁয়া উপস্থিত ছিলেন।