শিরোনাম:
নিজস্ব রিপোর্টঃ ৯ অক্টোবর ২০২১ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ফেনী সমিতি ঢাকার উদ্যোগে কৃতি ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান, আজীবন সদস্য ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ, বিশেষ অতিথি ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার ও এনএসআই-র জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের অতিরিক্ত পরিচালক মনছুর আহমেদ বিপ্লব, অতিথি বিশিষ্ট ব্যাংকার জালাল উদ্দিন আহমেদ চৌধুরী পাপ্পু, সংবর্ধিত অতিথি ফেনী পৌর মেয়র মোঃ নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান বাবু শুসেন চন্দ্র শীল, দাগনভূঁইয়া উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, সোনাগাজী পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন, সমিতির সভাপতি শেখ আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া সেলিমসহ মঞ্চে অতিথিবৃন্দ।