শিরোনাম:
জাতীয় গোয়েন্দা সংস্থার উপ-পরিচালক বিএম ইউসুফ হোসেন (৫০) আজ বৃহস্পতিবার সকাল ৯ টায় কর্মস্থলে যাওয়ার পর হঠাৎ বুকে ব্যাথা অনুভব করলে সহকমর্মীরা দ্রুত ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নিয়ে যান। হাসপাতালে ভর্তির পর সকাল সোয়া ১০টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তার এই মৃত্যুতে তার সহকর্মী ও অন্যান্যরা হতবিহ্বল হয়ে পড়ে।
আজ বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বাদ জোহর ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। উক্ত জানাযায় ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান, পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী, সিভিল সার্জন ডা. রফিকুস সালেহীনসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবর্গ এবং কর্মকর্তা ও সাধারণ মানুষ অংশ নেন।
উল্লেখ্য তাঁর জন্মস্থান সাতক্ষীরা জেলা। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তান ও অসংখ্য গুণীগ্রাহী রেখে গেছেন।