শিরোনাম:

ফেনীতে মাসুদ চৌধুরী ও নিজাম হাজারীর বৈঠক

সেপ্টেম্বর ১২, ২০২১


নিজস্ব রিপোর্ট ॥ ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী ও ফেনী-৩ আসনের সংসদ সদস্য লেঃ জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরীর মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। শহরের মাষ্টার পাড়ায় নিজাম হাজারীর বাসায় অনুষ্ঠিত এ বৈঠকে জেলার সামগ্রিক বিষয় নিয়ে উভয়ে আলোচনা করেন বলে জানা গেছে। বৈঠকে উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি ও শিক্ষাবিদ প্রফেসর সাইফ উদ্দিন আহমেদ চৌধুরী।