শিরোনাম:

ফেনীতে বিধবাকে ভিটেছাড়া করতে অমানবিক নির্যাতনের অভিযোগ

সেপ্টেম্বর ১৭, ২০২১


সোনাগাজী প্রতিনিধিঃ ফেনীতে স্বামীর মৃত্যুর পর বিধবাকে ভিটেছাড়া করতে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। ওই গৃহবধুকে ঘুমের ঘরে বালিশ চাপা দিয়ে মৃত্যু নিশ্চিত করতে ব্যার্থ হয়ে ইট দিয়ে পিটিয়ে মাথা থেতলে দেয়া হয়েছে। 

ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের লক্ষীপুর গ্রামের উকিল বাড়িতে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই গৃহবধু হাসপাতাল থেকে ছাড় পেয়ে আসামীদের অব্যাহত হুমকি ও প্রাণনাশের ভয়ে শহরের একটি বাড়িতে আশ্রয় নিয়েছেন। তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেন।