শিরোনাম:

ফেনীতে এফ টিভি'র ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ডিসেম্বর ২৭, ২০২১


নিজস্ব রিপোর্টঃ হৃদয়ে বাংলার স্পন্দন স্লোগানকে ধারণ করে এফ টিভি'র ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে সুধী সমাবেশ, আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও জেলা আওয়ামীলীগের আইন সম্পাদক এফ টিভি চেয়ারম্যান এডভোকেট এম শাহজাহান সাজু। এফ টিভি'র বার্তা প্রধান এম শরীফ ভূঞার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ফেনী রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আলী হায়দার মানিক, নবনির্বাচিত সাধারণ সম্পাদক দিদারুল আলম, ফেনী সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মু. হেলালুদ্দিন, আঞ্জুমানে খুদ্দমুল মুসলেমিন বাংলাদেশ সৌদিআরব শাখার চেয়ারম্যান মাওলানা হারুন মোস্তফা, পাক্ষিক ফেনীর কথা সম্পাদক আমির হোসেন জনি, জাতীয় কবিতা পরিষদ ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক উত্তম কুমার দেবনাথ, পরশুরাম উপজেলা উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ মতিউর রহমান, এফ টিভি'র এসিস্ট্যান্ট ডিরেক্টর মোঃ সাইফুল ইসলাম, অগ্রণী ব্যাংক কর্মকর্তা শিপন পাল, ফেনী জজ কোর্টের আইনজীবী এড. রিয়াজুল ইসলাম রিয়াদ, শাহ আমির (র.) একাডেমির অধ্যক্ষ মাওলানা ফয়েজ উল্যাহ, জাপান প্রবাসী মাহমুদ মিজান, নুযুলুল কুরআন মডেল হিফজ মাদরাসার পরিচালক রিয়াজ উদ্দিন সত্যনগরী, সোনাগাজী প্রেসক্লাবের সভাপতি শহীদুল ইসলাম, আজকের সময় সদর উপজেলা প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান চৌধুরী হাবিব, খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ে কর্মরত শফিকুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ মিলন, রোটারি ক্লাব অব রাইজিং সান এর সাবেক সভাপতি নজরুল ইসলাম সবুজ, মহিপাল আজাদ স্টোরের সত্ত্বাধিকারী মোঃ রাজু, সিঙ্গার রবিউল আলম মিঠু খান, সালমান হোসেন, সানরাইজ ফাউন্ডেশনের পরিচালক ব্যবসায়ী মোঃ কামাল উদ্দিন, শিল্পী হৃদিতা রায় বহ্নি, সত্যের অনুসন্ধান প্রতিনিধি আমির হোসেন তানভীর, এফ টিভি দর্শক ফোরামের সদস্য আবদুল আজিজ সায়েম, প্রবাসী মোঃ শামীম, জেলা তাঁতীলীগ নেতা কিরন হাজারী, কবি হেলাল একাডেমির সহকারি শিক্ষক সাইফুল ইসলাম প্রমুখ। শেষে অতিথিবৃন্দ কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন এবং দর্শকফোরামের সেরা সদস্যদের মাঝে শুভেচ্ছা স্মারক পুরস্কার তুলে দেয়া হয়।