শিরোনাম:

পুলিশ সুপারের সাথে মতবিনিময় করলেন ফেনী- ৩ আসনের এমপি মাসুদ চৌধুরী

সেপ্টেম্বর ০৮, ২০২১


ফেনী-৩ আসনের সংসদ সদস্য লেঃ জেনারেল অবঃ মাসুদ উদ্দিন চৌধুরী আজ ৮ সেপ্টেম্বর সকালে ফেনীর পুলিশ সুপার কার্যালয় পরিদর্শন করেন। তিনি ফেনীর পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী বিপিএম পিপিএম এর সাথে ফেনীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে ছিলেন, তাঁর ছোট ভাই বিশিষ্ট শিক্ষাবিদ সাইফ উদ্দিন আহমেদ চৌধুরী।