শিরোনাম:
বীমা কোম্পানী সমূহের মুখ্য নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরাম-বিআইএফের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ মার্চ ২০২৫ শনিবার কাওরান বাজারস্থ ন্যাশনাল লাইফ টাওয়ারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের সভাপতি ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক এন্ড সিইও বি এম ইউসুফ আলী।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট ও তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের সিইও আবুল কালাম আজাদ, ভাইস প্রেসিডেন্ট ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির সিইও মোঃ কাজিম উদ্দিন, সেক্রেটারী জেনারেল ও সেনা কল্যাণ ইন্স্যুরেন্স পিএলসির সিইও বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) শফিক শামীম, জয়েন্ট সেক্রেটারী জেনারেল ও জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সিইও এস এম নুরুজ্জামান, জয়েন্ট সেক্রেটারী জেনারেল ও বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্সের সিইও মোঃ নুরে আলম সিদ্দিকী, ফাইন্যান্স সেক্রেটারী ও বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সিইও মুন্সী মোঃ মনিরুল আলম, অর্গানাইজিং সেক্রেটারী ও রিপাবলিক ইন্স্যুরেন্সের সিইও ড. একেএম সারোয়ার জাহান জামীল, নির্বাহী সদস্য ও এশিয়া ইন্স্যুরেন্স পিএলসির সিইও মোঃ ইমাম শাহীন, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের সিইও কাজী মোকাররম দস্তগীর, ইষ্টার্ণ ইন্স্যুরেন্সের সিইও হাসান তারেক, ঢাকা ইন্স্যুরেন্স পিএলসির সিইও বায়েজিদ মুজতবা সিদ্দকী, সাউথ এশিয়া ইন্স্যুরেন্সের সিইও মুহাম্মদ নুরুল আলম চৌধুরী এবং নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির সিইও চৌধুরী গোলাম ফারুক প্রমুখ।
সভায় বীমা শিল্পের উন্নয়নের লক্ষ্যে নানা বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় এবং বীমার মাধ্যমে জাতীয় অর্থনীতিকে এগিয়ে নিতে সকলেই ঐক্যমত প্রকাশ করেন।