শিরোনাম:

দেশ-বিদেশের কারিদের সুললিত কণ্ঠের তিলাওয়াতে মুখরিত ফেনী

জানুয়ারী ০১, ২০২৫


ফেনী সংবাদদাতা: ফেনীতে ৮ম আন্তর্জাতিক কেরাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী আয়োজনে দেশ-বিদেশের কারিদের সুললিত কণ্ঠে পবিত্র কুরআন তিলাওয়াতে মুগ্ধ হয়েছেন হাজারো দর্শক-শ্রোতা।
সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত শহরের ঐতিহাসিক মিজান ময়দানে এ আয়োজন করা হয়।
সম্মেলনে সন্ধ্যা পর্যন্ত দেশি কারিদের উপস্থাপনা শেষে এশার নামাজের পর তিলাওয়াত করেন বিভিন্ন দেশ থেকে আগত কারিরা। তাদের মধ্যে ছিলেন, কারি সালমান হাবিব (পাকিস্তান), মুহাম্মদ আহমদ আব্দুল হাফিজ আদ্দুরুনকি (মিশর), রজাঈ আইয়ুব (তানজানিয়া), ফারদান আদম (আফ্রিকা), জিসান হানিফ (পাকিস্তান)। এ ছাড়া বাংলাদেশি কারিদের মধ্যে তিলাওয়াত করেন, কারি আবদুর রহমান, আনোয়ার হোসেন, শায়খ আতাউল্লাহ আজাদী প্রমুখ।