শিরোনাম:
নিজস্ব রিপোর্ট ॥ মিসেস দুলুমা আহমেদ সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারপার্সন পদে পুনঃনির্বাচিত হয়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৬৩৬তম বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে তিনি ভাইস চেয়ারপার্সন পদে পুনঃনির্বাচিত হন। মিসেস দুলুমা আহমেদ সাউথইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান ফেনীর কৃতিসন্তান বিশিষ্ট শিল্পপতি আজিম উদ্দিন আহমেদ এর সহধর্মিনী।
মিসেস দুলুমা আহমেদ ব্যাংকের একজন উদ্যোক্তা পরিচালক। তিনি ২০১৭ সাল থেকে ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির অন্যতম সদস্য। দুলুমা আহমেদ বিভিন্ন ব্যবসার সাথে সংযুক্ত। তিনি মিউচুয়াল ফুড প্রোডাক্টস লিমিটেড এবং মিউচুয়াল মিল্ক প্রোডাক্টস লিমিটেডের চেয়ারম্যান এবং মিউচুয়াল ট্রেডিং কোম্পানী লিমিটেডের পরিচালক। তিনি মিউচুয়াল ডিস্ট্রিবিউশন এবং সিলোনিয়া এজেন্সি এবং মিউচুয়াল লজিস্টিক সার্ভিস লিমিটেডের অংশীদার। মিসেস দুলুমা আহমেদ ডানো ব্র্যান্ড মিল্ক প্রোডাক্টস উৎপাদনের জন্য মিউচুয়াল মিল্ক প্রোডাক্টস এবং ডেনমার্কের আরলা ফুডসের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত আরলা ফুডস বাংলাদেশ লিমিটেডেরও একজন সম্মানিত পরিচালক। মিসেস দুলুমা আহমেদ ফেনীর অন্যতম শীর্ষ বিদ্যালয় বাথানিয়া দুলুমা আজিম উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার প্রধান সংগঠক। তিনি এলাকার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত।
মিসেস দুলুমা আহমেদ দেশের বেশ কিছু সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত। তিনি বিখ্যাত সাংস্কৃতিক সংগঠন বেনুকা ললিতকলা একাডেমির পৃষ্ঠপোষক ও ইনার হুইল ক্লাবের সদস্য এবং ইনার হুইল ক্লাব ঢাকা উত্তরের সেক্রেটারী এবং ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি গুলশান লেডিস ক্লাব, গুলশান ক্লাব লিমিটেডের সদস্য। তিনি এশিয়া, ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ার প্রায় সব দেশ ভ্রমণ করেছেন।