শিরোনাম:

দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করলেন অপু মিয়া

অক্টোবর ১৮, ২০২১


নিজস্ব রিপোর্টঃ সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী হতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন ইউনিয়নের তিনবারের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আওরঙ্গজেব আরু মিয়ার ছেলে বিশিষ্ট ব্যবসায়ী খালেদ হোসেন অপু মিয়া । গতকাল সন্ধ্যায় তিনি ফেনী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ ফরম জমা দেন। এ সময় অপু মিয়া ইউনিয়নের সকল ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও সম্পাদকসহ ইউনিয়নবাসীর সার্বিক সহযোগীতা কামনা করেছেন।