শিরোনাম:
বিশেষ প্রতিবেদক: ঢাকা বোট ক্লাবের ২০২৪-২৫ সালের অর্থ উপ-কমিটির সদস্য হয়েছেন উদিয়মান ব্যাংকার মোঃ কামরুল হুদা চৌধুরী জামান। গত ৯ অক্টোবর ক্লাবের সভাপতি নাসির মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মোঃ কামরুল হুদা চৌধুরী জামান ঢাকা বোট ক্লাবের সাথে সম্পৃক্ত হওয়ার পর থেকেই বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার কর্মকান্ডে ক্লাব কর্তৃপক্ষ সন্তুষ্ট হয়ে ক্লাবের অর্থ উপ-কমিটির সদস্য পদে তাকে পদায়ন করে।
ক্লাবের অর্থ উপ-কমিটির সদস্য নিযুক্ত করায় কামরুল হুদা চৌধুরী জামান ক্লাব কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। ভবিষ্যতে ক্লাবের উন্নয়নে তিনি নিজেকে নিয়োজিত করার প্রত্যাশা ব্যক্ত করেন।
মোঃ কামরুল হুদা চৌধুরী জামান ফেনীর দাগনভুঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের চৌধুরী বাড়ীর সন্তান। তিনি প্রিমিয়ার ব্যাংকের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও এলিট কার্ড ডিভিশনের প্রধান হিসেবে কর্মরত রয়েছেন।