শিরোনাম:

ঢাকাস্থ সোনাগাজী সমিতির মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত

ডিসেম্বর ২০, ২০২৪


ফেনী সংবাদদাতা : ফেনী'র সোনাগাজী সাগরস্রাত একটি উপকূলীয় উপজেলা। উপজেলায় শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ঢাকাস্থ সোনাগাজী সমিতি গত বছর থেকে শিক্ষাবৃত্তির  আয়োজন করে, তারই দ্বারা বারাবাহিকতায় এই বছরও শিক্ষা বৃত্তি-২০২৪ অনুষ্ঠিত হয়।
ঢাকায় অবস্থিত সোনাগাজী উপজেলার বিশিষ্ট  ব্যক্তিবর্গের উদ্যোগে এই সমিতি গঠিত হয়, এই সোনাগাজী সমিতির অন্যতম লক্ষ্য সোনাগাজী উপজেলার শিক্ষার মান সহ জীবন যাত্রার মান উন্নয়নে সহযোগিতা করা। 
উপজেলার মেধাবী গরীব অসহায় শিক্ষার্থীরা যাতে অর্থের অভাবে উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত না হয় সে ব্যাপারে সোনাগাজী সমিতি সর্বাত্মক সহযোগিতা করাই সমিতির মুল লক্ষ্য ও উদ্দেশ্য। মেধাবী শিক্ষার্থীরা নিজেদের পাশাপাশি দেশ ও জাতির কল্যানে ভূমিকা রাখতে পারে।
উপজেলার স্কুল ও মাদ্রাসার ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রায় এক হাজার ছাত্র-ছাত্রী শিক্ষা বৃত্তি-২০২৪ পরীক্ষায় অংশগ্রহণ করেন। 
এখান থেকে মেধার ভিত্তিতে প্রতি শ্রেনীতে ৩ জন কে সহ সর্বমোট ১২৪ জন শিক্ষার্থী কে বৃত্তি প্রদান করা হবে।
মেধাবৃত্তি পরীক্ষা উপলক্ষে সোনাগাজী সমিতির সভাপতি সিআইপি মেজবাহ উদ্দিন কিসলু খাঁন, সহ সভাপতি নাজমুল করিম দুলাল, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আমিনীর রশিদ মাসুদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন শিমুল, আমির হোসেন জনি সহ সমিতির নির্বাহী কমিটির সদস্য বৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।