শিরোনাম:
বিশেষ প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক হলেন সোনাগাজীর মো: ওমর ফারুক।
৮ জানুয়ারী জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশনের আহবায়ক মোঃ ইকবাল হোসেন ও সদস্য সচিব মোঃ মোস্তাফিজুর রহমানের স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা গেছে। মোঃ ওমর ফারুক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ঢাকা প্রধান কার্যালয়ে পিও পদে কর্মরত রয়েছেন। এ ছাড়া তিনি দীর্ঘদিন ধরে সোনাগাজী সমিতি ঢাকার শিক্ষা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি সোনাগাজী সদর ইউনিয়নের শাহাপুর গ্রামের মরহুম ছিদ্দিক আহমদের পুত্র।
জনাব ওমর ফারুক নব দায়িত্ব দায়িত্ব সফলতার সাথে পালনে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।