শিরোনাম:
সংবাদ বিজ্ঞপ্তি:
১/ বাংলাদেশ জাস্টিস পাটি'র সভাপতি এডভোকেট ড. সৈয়দ জাভেদ মোহাম্মদ সালেহউদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার ভারতের কোলকাতায় অবস্থিত গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের ডেপুটি হাইকমিশন অফিসের সামনে ভারতীয় পুলিশের ব্যারিকেড উপেক্ষা করে ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন 'বঙ্গীয় হিন্দু জাগরণ' মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অজিত বাংলাদেশের জাতীয় পতাকা ও বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনুসের কুশপুত্তলীকায় অগ্নিসংযোগ এর ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেছেন।
২/ বাংলাদেশ জাস্টিস পাটি'র সভাপতি এই ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে কঠিন আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও ভারতে অবস্থিত বাংলাদেশ ডেপুটি হাইকমিশন অফিসের সামনে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য বাংলাদেশ সরকারের কাছে ভারতীয় সরকারকে দু:খপ্রকাশ ও ক্ষমাপ্রার্থনার দাবী জানিয়েছেন।
৩/ বাংলাদেশ জাস্টিস পাটি ভারতীয় সরকারের কাছে এহেন ন্যাক্কারজনক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে।
৪/ বাংলাদেশ জাস্টিস পাটি মনে করে উপমহাদেশের শান্তিরক্ষায় ভারত সরকার প্রতিবেশী রাস্ট্রগুলোতে আন্তর্জাতিক আইন, প্রথা ও আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচার বজায় রেখে প্রতিবেশী যেকোন রাস্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ব্যাতিত নিজ কূটনৈতিক অবস্থান আরো স্পষ্ট করবে।
৫/ বাংলাদেশের অভ্যন্তরীণ শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হলে সেটি ভারতীয় সরকারকে আরো অস্থিতিশীল ও নিরাপত্তাহীন করবে এই বিষয়টা বুঝার মতো দক্ষ রাজনৈতিক ও কূটনৈতিক ভারতের আছে বলে বাংলাদেশ জাস্টিস পাটি গভীরভাবে বিশ্বাস করে ।
৬/ সম্প্রতি বাংলাদেশ ও বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারকে নিয়ে ভারতীয় বিভিন্ন মিডিয়া ও গনমাধ্যমের বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য বাংলাদেশ ভারতের মধ্যকার সম্পকে শুধু তিক্ততা ছাড়া আর কিছুই তৈরি করবে না বলে বাংলাদেশ জাস্টিস পাটি বিশ্বাস করে।
৭/ আমরা বিশ্বাস করি, ভারতে যথেষ্ট শুভবুদ্ধিসম্পন্ন রাজনৈতিক দল ও বোধসম্পন্ন ভূরাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ মানুষ রয়েছেন যারা আধুনিক রাস্ট্র ও সাম্প্রতিক বিশ্ব ও এই অঞ্চলের ভূ-রাজনীতির গুরুত্বপূর্ণ বিষয়াদি সম্পর্কে ওয়াকিবহাল।
৮/ এমতাবস্থায়, বাংলাদেশ জাস্টিস পাটি ভারতীয় সরকার ও ভারতের বিবেকবান জনগনের কাছে প্রত্যাশা করে ভারত তার রাস্ট্রকাঠামোর ভবিষ্যৎ চিন্তা করে অবিলম্বে সেকেলে চিন্তাভাবনা থেকে বের হয়ে এসে পরিবর্তনশীল বিশ্বে বাংলাদেশের সাম্প্রতিক বিপ্লবউত্তর পরিবর্তনীয় কাঠামো, গনতান্ত্রিক আকাঙ্ক্ষা, ধর্মীয় মূল্যবোধ, সাধারণ গনমানুষের সংগ্রাম ও তাদের আত্মত্যাগ,বাংলাদেশের নবপ্রজন্মের মনন-চিন্তা ও পতিত স্বৈরাচারী শাসকের বিপক্ষে তাদের অবস্থান, বাংলাদেশের গণমানুষের মধ্যে ঐতিহ্যগতভাবে বিরাজমান ধর্মীয় সম্প্রীতিকে শ্রদ্ধা করে বাংলাদেশের আগামীদিনের সরকার ও নাগরিকদের সাথে সৌহার্দ্য ও শান্তিপূর্ণ আচরণ করতে সচেষ্ট থাকবে।
৯/ বাংলাদেশ জাস্টিস পাটি ভারতীয় সরকারকে মনে করিয়ে দিতে চায়, স্বাধীন সুলতানী বাংলার বীর সুলতানগনের বীরত্বের ইতিহাস, ঐতিহ্যকে।যারা বাংলার স্বাধীনতা সাবভৌমত্ব রক্ষার জন্য বারবার ততকালীন দিল্লির সুলতানের বিরুদ্ধে যুদ্ধ করেছেন।আপন স্বকীয়তা ও পরাভব মানেন নাই। তাদের উত্তরসূরি আজকের স্বাধীন বাংলাদেশ। যার জন্ম রক্তাক্ত স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে,সাম্প্রদায়িক দাংগার মাধ্যমে নয়।
১০/ বাংলাদেশ জাস্টিস পাটি বাংলাদেশ ও ভারতীয় জনগনের মধ্য সুসম্পর্ক ও সৌহার্দ্য কামনা করে এবং আশা করে, বাংলাদেশ-ভারত এই দুই প্রতিবেশী রাস্ট্রে আগামী দিনের সম্পর্ক হবে আন্তর্জাতিক আইনের আওতায় পারস্পরিক শ্রদ্ধাবোধ,রাস্ট্রীয় অখণ্ডতা,সাবভৌমত্ব ও পারস্পরিক স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীলতা বজায় রেখে।