শিরোনাম:

করোনায় দু’দফায় ফেনীর ৩৪ সাংবাদিক পেল প্রধানমন্ত্রীর উপহার

সেপ্টেম্বর ১২, ২০২১


নিজস্ব রিপোর্টঃ বৈশ্বিক মহামারী করোনায় দেশের সকল শ্রেণী পেশার মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। বিভিন্ন শ্রেণী পেশার ক্ষতিগ্রস্থ মানুষদের আর্থিকভাবে সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকাসহ দেশের জেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকরাও উপহার হিসেবে পেয়েছেন এ অর্থ সহায়তা। ২০২০ সালে ২২ জন ও ২০২১ সালে ১২ জনসহ এ পর্যন্ত দু’দফায় ফেনীর ৩৪ সাংবাদিক পেয়েছেন প্রধানমন্ত্রীর এই উপহার। গত ২৪ আগস্ট সর্বশেষ ১২ জনকে প্রধানমন্ত্রীর এই উপহার হস্তান্তর করা হয়। ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১০ হাজার টাকা করে উপহারের চেক সাংবাদিকদের হাতে তুলে দেন জেলা প্রশাসক জনাব আবু সেলিম মাহমুদ-উল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মো. মাসুদুর রহমান, সহকারী কমিশনার জনাব কামরুল হাসান, ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি জনাব বখতিয়ার ইসলাম মুন্না, সাবেক সভাপতি জনাব মুহাম্মদ আবু তাহের ভূঁইয়াসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা।