শিরোনাম:

আলহাজ্ব রহিম উল্লাহ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন হাবিব 

মার্চ ০১, ২০২৫


ফেনীর সোনাগাজী উপজেলায় অবস্থিত আলহাজ্ব রহিম উল্লাহ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ফেনীর কৃতি সন্তান হাবিবুর রহমান হাবিব।

গত ২০শে ফেব্রুয়ারী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লার বিদ্যালয় পরিদর্শক কতৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন করা হয়।

এতে সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক প্রতিনিধি আবুল বাসার,অভিভাবক প্রতিনিধি কামাল উদ্দিন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যালয়ের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা (মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৪ এর ৬৪ (১০) ধারা অনুসারে নিচে উল্লেখিত ব্যাক্তিগনের সমন্বয়ে ইস্যুকৃত স্মারকের তারিখ হতে পরবর্তী ৬ (ছয়) মাসের জন্য সভাপতির মনোনয়নসহ এডহক কমিটির অনুমোদন দেয়া হলো।

এতে আরও বলা হয়,  এডহক কমিটি নির্ধারিত   মেয়াদের মধ্যে বিধি মোতাবেক একটি নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করবে। 

এডহক কমিটির সভাপতি হাবিবুর রহমান বলেন, আমার এলাকার ফেনী সোনাগাজী আহমদপুর স্কুলের এডহক কমিটির সভাপতি হয়েছি, এটা আমার জন্য অনেক আনন্দের বিষয়। স্কুলটি নিয়ে আমার অনেক স্বপ্ন।

যেহেতু আমি সুযোগ পেয়েছি স্কুলের উন্নয়নে কাজ করে যাবো। এজন্য স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, আহমদপুরের গণ্যমান্য ব্যক্তিদের দোয়া ও সহযোগিতা চাই।আমি আসাকরি সবাইর সহযোগিতায় স্কুলের শিক্ষার মান- উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম হবো।