শিরোনাম:

আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের সহ-সভাপতি হলেন মোহাম্মদ নূর ভূঁইয়া

মার্চ ২৭, ২০২৫


নিজস্ব প্রতিবেদক: আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নতুন সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বিএনপি নেতা ফেনীর সন্তান মোহাম্মদ নূর উল্ল্যহ ভূঁইয়া।
গত ৫ মার্চ ২০২৫ তাকে এ দায়িত্ব প্রদান করা হয়। সংগঠনের সভাপতি মোঃ সাইফুল ইসলাম রাশেদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন আরজু স্বাক্ষরিত পত্র মাধ্যমে এই তথ্য জানা যায়।
এ বিষয়ে সংগঠনের দপ্তর সম্পাদক মনির আহমেদ এক বিবৃতিতে বলেন, বিএনপির আদর্শের সৈনিক যুক্তরাষ্ট্র বিএনপি নেতা  “মোহাম্মদ নূর উল্ল্যহ ভূঁইয়া দীর্ঘদিন ধরে ক্রীড়াঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তার অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদকে আরও শক্তিশালী করবে।”
মোহাম্মদ নূর উল্ল্যহ ভূঁইয়া ফেনী জেলার ফেনী সদর থানার কাজিরবাগ এলাকার বাসিন্দা, তিনি সংগঠনের উন্নয়নে তার দক্ষতা, সততা, মেধা ও মনন দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সকলে আশা করেন।