শিরোনাম:
নিজস্ব রিপোর্টঃ ফেনীর কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা ফেনী সমিতি ঢাকার সাবেক সাধারণ সম্পাদক, আলোকিত ব্যক্তিত্ব আলহাজ্ব আকরাম হোসেন হুমায়ুন মার্কেন্টাইল ব্যাংক পরিচালনা পর্ষদের এক্সিকিউটিভ (ইসি) কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংকের পরিচালনা পর্ষদ সভায় সর্বসম্মতভাবে তিনি বোর্ড এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন।
আলহাজ্ব আকরাম হোসেন হুমায়ুন ব্যাংকের একজন উদ্যোক্তা পরিচালক। ইতিপূর্বে তিনি ব্যাংকের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যানসহ বিভিন্ন কমিটির দায়িত্ব পালন করেছেন। তিনি ফারস্ গ্রুপ-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। এছাড়া তিনি আবাসনসহ বিভিন্ন ব্যবসার সাথে সম্পৃক্ত। জনাব হুমায়ুন শিক্ষা, চিকিৎসা ও সমাজসেবায় একজন নিবেদিত সমাজকর্মী ও শিক্ষা বিস্তারে নিবেদিত প্রাণ ব্যক্তিত্ব। তিনি নিজ এলাকা ফেনীর দাগনভুঞাতে বহু স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন।