শিরোনাম:
বিশেষ প্রতিবেদক: সোনাগাজী সমিতি ঢাকার আন্তর্জাতিক সম্পাদক আকরাম চৌধুরীর স্বপরিবারে আমেরিকা যাত্রা উপলক্ষে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।
গত রাতে কাকরাইলস্থ চুইং গার্ডেনে এ সংবর্ধনার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আমিনুর রশীদ চৌধুরী মাসুদ। সমিতির যুগ্মসাধারণ সম্পাদক এডভোকেট সালাহ উদ্দিন শিমুলের সঞ্চালয় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন যুগ্মসাধারণ সম্পাদক সুলতান মোহাম্দ কামাল উদ্দিন, ফয়জুল ইসলাম সেলিম, মোঃ সলীম উল্যাহ সেলিম, ইঞ্জিনিয়ার নুর আলম সোহেল, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন জনি, জাহাঙ্গীর আলম রাজ, শাহাদাত হোসেন জুয়েল, সহ দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন হেলাল, নির্বাহী সদস্য সাইফ উদ্দিন সুমন। বক্তারা আকরাম চৌধুরীর স্বপরিবারে আমেরিকা যাত্রার সাফল্য কামনা করে তার বিগত কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। পরে সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আমিনুর রশীদ চৌধুরী মাসুদ সমিতির পক্ষ থেকে আকরাম চৌধুরীর হাতে উপহার তুলেদেন ও তাকে ফুলেল শুভেচ্ছা জানান।